কবিতা#১ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
কবিতা#১ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ১ নভেম্বর, ২০০৯

কবিতা#১

পূর্নিমার রাতে

কাল রাতে ঘুম এল না
জানালার পর্দা ভেজিয়ে দিয়েও
তোমায় আড়াল করা গেল না ।
পশ্চিম আকাশের রাঙ্গা মেঘ
নিঙড়ে এসে আমার ঘরের ছাদে
দখল নিল ।
তোমার সোনায় ঝলসানো বাহূর
রশ্মি আমার মেঘের ঢাল ছিন্ন করে
আমায় জাপটে নিলো ।